ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : লিখিত বক্তব্য রাখেন চেয়ারম্যান মিনারা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম।

২৯ এপ্রিল, বুধবার বিকালে উপজেলার আওনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় চেয়ারম্যান মিনারা বেগম লিখিত বক্তব্যে অভিযোগকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পতিত সরকারের দোসর চারজন ইউপি সদস্য একটি বিশেষ মহলের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও রাজনৈতিক ফায়দা লুটতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছাড়াচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পসহ ১৬টি উন্নয়ন কাজ সরকারি বিধিমালা অনুসরণ করে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি প্রকল্পের অর্থ ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট সভাপতির নামে উত্তোলন করা হয়েছে। এখানে চেয়ারম্যান বা সচিবের এককভাবে অর্থ উত্তোলনের কোন সুযোগ নেই। তারপরও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে পরিষদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

প্যানেল চেয়ারম্যান আরও বলেন, সম্মানি না পাওয়া কিংবা সভাড প্রতিনিধিত্ব নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর কোন বাস্তব ভিত্তি নেই। পরিষদের রেজিস্টার খাতা ও সরকারি নথিপত্রেই সব কিছুর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তারা মূলত জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

তিনি অভিযোগকারীদের উদ্দেশে বলেন, জনগণের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে কিংবা একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে কেউ যদি অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নেয়। তবে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

এ সময় আওনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্জুরুল মোর্শেদ শিমুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউপি সচিব রাসেল মাহমুদ, ইউপি সদস্য আলমগীর হোসেন, ফজর আলী, নাসির উদ্দিন, তোতা মিয়া, আয়নাল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেবসহ আরো অনেকেই পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক কার্যক্রমের পক্ষে বক্তব্য দেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬