ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল, মঙ্গলবার সকালে শহরের ফৌজদারি মোড়ে কালেক্টরেট ক্যাম্পাস সংলগ্ন কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ মফিজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. সুলতান উদ্দিন, যুগ্ম-কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজুল হক, মো. আলতাফুর রহমান, গোলাম এলাহী আকন্দ, মো. সাজেদুল ইসলাম, শ্যামল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, রেবেকা সুলতানা, মো. আছাদুজ্জামান, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে এবং সুন্দর একটা নির্বাচনের মধ্যদিয়ে আজকের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে ধন্যবাদ জানান। সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কমিটি গঠন হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আজ থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হল। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে পথ চলতে হবে। কেউ যেন আমাদের বিরুদ্ধে কোন প্রকার কথা বলতে না পারে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য কোন অবস্থাতে ভাঙ্গা যাবে না। অনেকেই আমাদের ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে ছোটখাটো বিষয় নিয়ে। কিছু বিষয় নিয়ে সদস্যদের কানভাড়ি করবে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।

ফজলুর রহমান বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যদি কিছু জানার থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমাদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ভবিষ্যতেও হবে না। যতদিন আমি থাকব। আমরা যা কিছু করব এই গণ্ডির মধ্যেই করব। এই গণ্ডির মধ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে আমরা আগামী দিনে এগিয়ে যাব সেই আহ্বান জানাই।

এর আগে নবগঠিত কমিটির চেয়ারম্যান ফজলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

পরিচিতি সভা শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সকল নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মফিজ উদ্দিন।

উল্লেখ্য, ১৫ এপ্রিল নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পরিচিতি সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ অংশ নেন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬