ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর
আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন

জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত

জামালপুর : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর জামালপুরের আয়োজনে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬  উপলক্ষে ২৯ এপ্রিল, বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইফতেখার ইউনুস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাকিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোবাশ্বিরা হক।

আলোচনা সভার শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়া, সাংবাদিক ও পরিবেশকর্মী জাহাঙ্গীর সেলিম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ।

সকাল থেকে ভারি বৃষ্টিপাতের মধ্যেও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, পরিবেশ বাদী সংগঠনের প্রতিনিধি, পরিবহন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের বিভিন্ন কারণ ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম জোরদার করার জন্য সবাই গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন

জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত

আপডেট সময় ১০:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬