ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুর : মা সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের ষষ্ঠ দিনে জামালপুর এরিয়া প্রোগ্রামের (এপি) উদ্যোগে মা সমাবেশ ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদর্শ করা হয়।

২৭ এপ্রিল, সোমবার হযরত শাহজামাল (রহঃ) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোবাশ্বেরা হক, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, মায়েদের পক্ষে শিমু আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, পুষ্টিখাদ্যের পাশাপাশি পুষ্টিজ্ঞান অর্জন করা জরুরি। এক্ষেত্রে পুষ্টি সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের ভূমিকা খুবই প্রশংসনীয়। পুষ্টি কার্যক্রম উন্নয়নে সমন্বিত উদ্যোগ এবং মাল্টিসেক্টরাল তৎপরতা জরুরি। স্বাস্থ্য বিভাগ পুষ্টি উন্নয়নে নিরন্তর কাজ করছে।

জামালপুর : মা সমাবেশে প্রদর্শন করা হয় পুষ্টিকর খাদ্যসামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ, জামালপুরে পুষ্টিহীনতার মত মারাত্মক পরিস্থিতি নিরসনে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রাম, জেসমিন প্রকল্প দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে বহুমাত্রিক কাজ করে যাচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহে সংস্থা দুটি মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৃষ্টিবিঘ্নিত মা সমাবেশে অর্ধশতাধিক মা,  উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

আপডেট সময় ১০:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬