ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এস এ টিভি’র ১১ বছরে পদার্পন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান পালিত হয়েছে জামালপুরে। ‘সাথে আছি সব সময়’ এই শ্লোগানে কেককাটা, পিঠা উৎসব ও আলোচনা সভার মধ্য দিয়ে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে । ১৯ জানুয়ারি রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এস এ টিভির দর্শক ফোরাম এসবের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

ডেইলী অবজারবারের জামালপুর প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক- টিআইবির সভাপতি অজয় কুমার পাল, টিআইবির কোঅর্ডিনেটর আরিফুর রহমান, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মাওলানা আলহ্বাজ ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ডিবিসির ক্যামেরা পারসন মাসফি, জনতার মুখপাত্রর জাবেদ ও শান্ত।

বক্তারা এস এ টিভির ১১ বছরে পদার্পন উপলক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিভিন্ন নাটক, অনুষ্ঠান, গানের আসর, টকশো করে দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে বলে আলোকপাত করেন। এছাড়া জামালপুরের সমস্যা ও সম্ভাবনার খবরের পাশাপাশি শিশুদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্যও এস এ টিভিকে ধন্যবাদ জানানো হয়।

আলোচনা সভার পর অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। পরে পিঠা উৎসব করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুরে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৩:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩