ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপের কাছে ১৮ জানুয়ারি একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় হলমাহারা দ্বীপের ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হাওয়াইয়ে অবস্থিত এনডব্লিউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার তাদের সতর্ক বার্তায় বলেছে, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৩শ’ কিলোমিটারের মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামির সম্ভাবনা রয়েছে।’

স্থানীয় সময় বেলা ১টা ৬মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে উল্লেখ করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.০ বলে জানায়।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ভূমিকম্পের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এর প্রভাব শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডেও পড়ে।

রিখটার স্কেলে ৯.১ মাত্রার এ ভূমিকম্পের ফলে ১০০ ফুট উচ্চতার দানবাকৃতির সামুদ্রিক ঢেউয়ের সৃষ্টি হয় যা সুমাত্রার বান্দা আচেহ প্রদেশের উপকূলে আঘাত হানে।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩