ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাতার বিশ্বকাপে গতরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের জয় উপহার দেবার মূল কারিগর ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। মেসির দারুণ এক গোলেই কাল প্রথমার্ধে লিড নিয়েছির আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচেই মেসির দারুন পারফরমেন্সে আর্জেন্টিনা উজ্জীবিত খেলা দেখিয়েছে।

স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মেসি। এনিয়ে বিশ্বকাপে আটবার ম্যাচ সেরার পুরস্কার জয় করলেন মেসি। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সাবেক ডাচ ফুটবলার আরিয়েন রবেন বিশ্বকাপে ছয়বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করে এবারের আসরে তৃতীয় গোল করলেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৯টি। এখানেও মেসি রোনাল্ডোকে এক গোল পিছনে ফেলেছেন।

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট এ্যাওয়ার্ড প্রাপ্তির দৌঁড়ে এখন মেসি এগিয়ে আছেন। সমান তিনটি করে গোল করে এই তালিকায় মেসির সাথে সমান তালে লড়াই করে যাচ্ছেন ইংল্যান্ডের মার্কোস রাশফোর্ড, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নেদার্যতলান্ডের কোডি গাকপো। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াও তিন গোল করেছেন। কিন্তু তার দল ইতোমধ্যেই বিদায় নেয়ায় এই সংখ্যা আর বাড়ানোর কোন উপায় নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি

আপডেট সময় ০৪:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২