ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও পদযাত্রা

সরিষাবাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে পদযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বিকেলে পৌরসভার আরামনগর বাজার এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ হয়ে আরামনগর বাজারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি-জামাতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতায় মেতে উঠেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনে সবাইকে যোগ দিয়ে সম্মেলন সার্থক করার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মাস্টার, ছাত্রলীগ নেতা আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও পদযাত্রা

আপডেট সময় ০৮:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২