ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সিপিএল: সাকিবের অলরাউন্ড নৈপুন্যে প্লে অফ নিশ্চিত করেছে গায়ানা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঠিক সময়েই জ্বলে উঠলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে আগের দুই ম্যাচে ব্যর্থ সাকিব গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছেন। ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে নিজ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে সিপিএলের প্লে-অফে তুললেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে আসরে নিজেদের নবম ম্যাচে গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি ম্যাচ সেরা হন সাকিব।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শুরুটা ভালো না হলেও আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজের হাফ-সেঞ্চুরি, সাকিব-শিমরোন হেটমায়ার ও ওডেন স্মিথের মারমুখী ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় গায়ানা।

গুরবাজ ৬টি ছক্কায় ৪২ বলে ৬০ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাকিব। অধিনায়ক হেটমায়ার ৫টি চারে ১৪ বলে ২৩ ও স্মিথ ৩টি ছক্কায় ৭ বলে ২২ রান করেন।

১৭৪ রানের টার্গেটে সুবিধা করতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটাররা। গায়ানার বোলারদের তোপে ১৩৬ রানে গুটিয়ে যায় তারা। সাকিব ৪ ওভার বল করে ২০ রানে ৩টি, জুনিয়র সিনক্লেয়ার-ইমরান তাহির ২টি করে উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করলো গায়ানা।

সিপিএলে এবারের আসরে নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএল: সাকিবের অলরাউন্ড নৈপুন্যে প্লে অফ নিশ্চিত করেছে গায়ানা

আপডেট সময় ০৮:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২