ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ

শেরপুর : তুলা চাষিদের হাতে কৃষি প্রণোদনার উপকরণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধি এবং চাষীদের তুলা চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক তুলা চাষীদের মধ্যে ২৪ লাখ টাকা মূল্যের বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই, বুধবার বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ময়মনসিংহ অঞ্চলের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কবি রফিক মজিদ, তুলা চাষী ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম কমল বলেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্প অন্যতম শিল্প। এই শিল্প খাত থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। গার্মেন্টস শিল্পের অন্যতম কাঁচামাল সূতা। আর এটি আমাদের বিদেশ থেকে আমদানী করতে হয়। তাই আমদানি নির্ভরতা কমাতে সূতা উৎপাদনের জন্য তুলার চাষ বাড়িয়ে এটিকে জনপ্রিয় ফসলে রূপান্তরিত করতে হবে। এটি ঠিকমত চাষাবাদ করতে পারলে এ থেকে অন্য ফসলের চেয়ে বেশি লাভবানও হওয়া যায়। তাই তিনি সরকারের পক্ষ থেকে দেওয়া প্রণোদনাকে সঠিক ব্যবহারের আহবান জানান তুলা চাষীদের প্রতি।

তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, জেলায় এক বিঘা করে জমির মালিক মোট ৩০০ চাষির মধ্যে প্রত্যেককে আট হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় ১০:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬