ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জিম সেশনে হাঁটুর ইনজুরিতে মুশফিক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১৭ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত জিম সেশনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

৩৫ বছর বয়সী মুশফিকের বাম হাঁটুর নিচে হাড়ের চারপাশে ছয়টি সেলাই প্রয়োজন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের সদস্য ডা. মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এই অভিজ্ঞ ক্রিকেটারকে অন্তত দুই সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে।

১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের মনজুর বলেন, ‘জিম সেশনে হাঁটুর ইনজুরিতে পড়েন মুশফিক। তার বাম হাঁটুতে ছয়টি সেলাই লেগেছে দেখে মনে হচ্ছে, সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে।’

এশিয়া কাপে বাজে পারফরমেন্সের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। টুর্নামেন্ট চলাকালীন নিজেকে মেলে ধরতে না পারায়, তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিক।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, নিজেকে ফিট রাখার জন্য ব্যক্তিগত অনুশীলন অব্যাহত রেখেছিলেন মুশফিক। সম্প্রতি বিসিবিকে তিনি জানিয়েছেন, ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পুরো আসরেই রাজশাহী বিভাগের হয়ে খেলবেন মুশফিক।

তবে এই ইনজুরির কারণে এনসিএলে তার অংশগ্রহণ অনিশ্চিতের মুখে পড়েছে।

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি প্লাটফর্ম হিসাবে এনসিএলকে বিবেচনা করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নভেম্বরে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জিম সেশনে হাঁটুর ইনজুরিতে মুশফিক

আপডেট সময় ০৬:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২