ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

স্বাধীনতা পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাধীনতা পুরস্কারের জন্য আমির হামজার নাম বাদ দিয়ে ‘সংশোধিত তালিকা’ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত এই তালিকায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।

১৮ মার্চ অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জনকে মনোনয়ন করা হয়েছে। এরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাস (মরণোত্তর) এবং মরহুম সিরাজুল হক (মরণোত্তর)। এছাড়া ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

১৫ মার্চ প্রথম প্রকাশিত তালিকায় ‘সাহিত্য’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মরহুম মো. আমির হামজার (মরণোত্তর) নাম রাখা হয়। সংশোধীত তালিকায় তার নাম বাদ দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ

আপডেট সময় ১০:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২