ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

মেলান্দহে চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই

হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশাচালক রকিব হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে রকিব হাসান (১৫) নামে এক অটোরিকশাচালককে কলার সাথে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্টেশন সড়কে এ ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় চালককে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

রকিবের মা আছিয়া বেগম বলেন, রকিব পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকার বাবুল বেপারীর ছেলে। সে চিনারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় তার বাবাকে রোজগারে সহযোগিতা করতে অটোরিকশা নিয়ে বের হয়।

তিনি আরও জানান, ১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় রকিব। পরে হাসপাতাল থেকে একজন আমাদের ফোনে জানান, রকিব অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে আমরা হাসপাতালে আসি। জ্ঞান ফিরার পর রাকিব তার মাকে জানান, উপজেলার ডেফলা এলাকায় তার অটোরিকশায় উঠে মেলান্দহ আসবে বলে পরে তারা তাকে কলা খাইতে দেয়। কলা খেয়ে সে কিছুক্ষণ পর আর কিছু বলতে পারে না। তার মায়ের ধারনা, কলার সাথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে ছিনতাইকারীরা তার অটো নিয়ে পালিয়ে গেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি তবে, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

মেলান্দহে চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৮:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২