ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

মেলান্দহে পিকাপভ্যানের সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকাপভ্যান। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ বাজার সংলগ্ন এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে পিকাপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৬ জন। ২৬ নভেম্বর সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার মাঝে জামালপুরগামী সিএনজি ও জামালপুর থেকে আসা মাছ বহনকারী পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালকসহ অন্য তিন যাত্রী ও পিকাপভ্যানের দুই জনসহ মোট ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ ফায়ার সার্ভিসের সহায়তায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মেলান্দহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সিএনজিতে থাকা দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী নিয়ে ঘটনা স্থলে পৌছে পিকাপভ্যান ও সিএনজি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে তবে আহতদের পরিচয় জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেলান্দহে পিকাপভ্যানের সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

আপডেট সময় ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১