ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

শেরপুরে কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় শ্বশুর বাড়ি থেকে এক কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শফিকুল ইসলাম (৫৫)। ২৪ নভেম্বর দুপুরে উপজেলার বকচর এলাকায় বসবাসকারি শ্বশুর নূর ইসলামের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার হয়। নিহত শফিকুল পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বিয়ের পর থেকে শফিকুল স্ত্রী ছেলে আরিফ ও মেয়ে সুমাকে নিয়ে বকচর গ্রামের শ্বশুর বাড়িতে থাকতো। বেশ কিছু দিন আগে তার স্ত্রী ঢাকা একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেয়। সে মাঝে মধ্যে স্বামী সন্তানকে দেখতে বাড়ি আসতো।

২৪ নভেম্বর সকালে শফিকুল হঠাৎ তার ছোট মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে দরজা ও জানালা বন্ধ করে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। এর পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ঘরের চালের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানায়, তার বাবা মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তো। কারো সাথে কথা বলতো না।

অন্যদিকে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে কসমেটিকস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১