ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১০, আটক ২

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ২৬ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আহত মানিক মিয়া (৪২), রীনা বেগম (৩৮), হ্যাপি বেগম (৩০), মমতা বেগম (৬৫), গণি মিয়াকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, সানাকৈর গ্রামের মৃত মনিজ্জামানের ছেলে মানিক মিয়ার বসত বাড়ির সীমানার জমি নিয়ে প্রতিবেশী ফরহাদ হোসেন হুদাইরের সাথে বিরোধ চলে আসছে। এ বসতবাড়ির সীমানার জমি নিয়ে মাঝে মধ্যেই উভয় মধ্যে ঝগড়া উত্তেজনা দেখা দিয়ে আসছিল। একপর্যায় ২৬ জুলাই সকালে ওই বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা চালায় ফরহাদ হোসেনসহ তার অনুসারীরা। এতে বাধা দেয় মানিক মিয়া। এ নিয়ে উভয় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে ফরহাদ হোসেনের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় মানিকের বোন রীনা বেগম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ তার অনুসারী ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর খোরশেদ আলম ও ফুলমতি বেগম নামে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১০, আটক ২

আপডেট সময় ০৭:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১