ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : ফাইল

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সারাদেশে করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় এনে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট উপ- কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন ৩ এপ্রিল দুপুরে তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন জেলা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর উদ্ধৃতি দিয়ে মির্জা জিল্লুর রহমান শিপন তার ফেসবুক পেজে স্ট্যাটাসে জানিয়েছেন, দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আপাতত স্থগিত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২৮ মার্চ দুপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম উদ্বোধন করেন। একই দিনে ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্ট স্থগিত ঘোষিত হওয়ায় টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল পর্বের দুটি ম্যাচ এবং সেমিফাইল ও ফাইনাল পর্বের ম্যাচগুলো ঝুলে গেল।

এদিকে মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির সদস্য সচিব মির্জা জিল্লুর রহমান শিপন বাংলারচিঠিডটকমকে বলেন, দুটি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা জামালপুরের ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে প্রতিটি ম্যাচেই বিপুল সংখ্যক দর্শক ফুটবল খেলা উপভোগ করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পুনরায় বাকি থাকা ম্যাচসূচি ঘোষণা করা হবে। শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ম্যাচগুলো সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটি, টুর্নামেন্ট উপ-কমিটি, রেফারি অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও সাধারণ দর্শকদের সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

করোনা পরিস্থিতিতে মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

আপডেট সময় ০৩:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১