ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জিল বাংলা চিনিকলের কর্মচারী আখচাষীদের স্মারকলিপি পেশ

স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দেশে ১৫টি চিনিকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল ওয়ার্কাস ইউনিয়ন ও চিনিকল আখচাষী ফেডারেশন। ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

৯ ডিসেম্বর দুপুরে জিল বাংলা চিনিকল ওয়ার্কাস ইউনিয়ন ও চিনিকল আখচাষী ফেডারেশনের নেতৃবন্দ শ্রমিক কর্মচারী ও আখচাষীদের সাথে নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমবেত হন। পরে ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি লিচু মিয়া ও সাধারণ সম্পাদক রায়হানুল হক স্মারকলিপি পেশ করেন।

ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক জানান, চার মাসের বেতন বকেয়া থাকার ফলে শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতরের মধ্যে দিন যাপন করছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। মিল এলাকায় হাহাকার বিরাজ করছে।

আখচাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা জানান, চলতি বৎসর আখমাড়াই মৌসুমে জিল বাংলা চিনিকল বন্ধ থাকায় শতশত হেক্টর জমির আখ নষ্ট হচ্ছে। মিলটি চালু করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মিল ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী জানান, সরকার দেশে ৯টি মিল চালু করার জন্য নির্দেশ দিয়েছেন এর মধ্যে দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল রয়েছে। ১৮ ডিসেম্বর মিলটি আখমাড়াই উদ্বোধন করা হবে। তিন মাসের বেতন বকেয়ার বিষয়ে তিনি বলেন, শ্রমিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

জিল বাংলা চিনিকলের কর্মচারী আখচাষীদের স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০