ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইসলামপুরে তিন জুয়ারিকে কারাদণ্ড

তিন জুয়ারি

তিন জুয়ার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ইসলামপুর উপজেলার দক্ষিণ শুভকুড়া এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৮ ডিসেম্বর সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন জুয়ারি হলেন- ইসলামপুর উপজেলার পুড়ারচর গ্রামের মো. নওশেদ আমীনের ছেলে মো. সাইদুর রহমান (৩২), শুভকুড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. রাশেদ (৩৮) ও একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (৫০)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ৮ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইসলামপুর উপজেলার দক্ষিণ শুভকুড়া গ্রামের জনৈক হাফেজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে খালি জমিতে অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিন জুয়ারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা, তিনটি মোবাইল সেট ও একসেট তাস উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হীরক কুমার দাস আটক তিন জুয়ারির প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ১৮৬৭ সালের জুয়া আইনের ০৪ ধারায় এ সাজা দেওয়া হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইসলামপুরে তিন জুয়ারিকে কারাদণ্ড

আপডেট সময় ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০