ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জারা ব্রিকসের চিমনি ও কিলন স্ক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ইটভাটা পরিচলানার লক্ষ্যে ২৩ মে, শনিবার জামালপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে জামালপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাসিবুর রহমান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। অভিযানের সময় জারা ব্রিকসের চিমনি ও কিলন স্ক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটায় মালিক পক্ষের কেউ না থাকায় দণ্ড দেওয়া সম্ভব হয়নি। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এ প্রতিবেদককে বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী হাকিব হাসিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, এভাবে প্রতিটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে। আইন না মেনে কোন ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৩:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬