ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুর : জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভা শহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

২৪ মে, রবিবার বেলা ১১টা ১০ মিনিটে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর ১টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়িয়া, শাহপুর ও বিসিক এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬