ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ

দেওয়ানগঞ্জ : জিঞ্জিরাম নদে ডুবে কন্যাশিশু নিখোঁজ হওয়ার ঘটনা জানাজানি হলে তার স্বজন ও উৎসুক গ্রামবাসী নদের পাড়ে ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদে শাকিলা (১০) নামের এক কন্যাশিশু নিখোঁজ হয়েছে। ২৪ মে, রবিবার বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ লংকারচর এলাকায় জিঞ্জিরাম নদে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিলা লংকারচর গ্রামের আবু সাইদের মেয়ে। সে লংকারচর নূরে জান্নাত মহিলা মাদ্সার পঞ্চম শ্রেণিতে পড়ে।

স্থানীয়রা জানান, ২৪ মে বিকালে জিঞ্জিরাম নদের আইনুলের খেয়াঘাট এলাকায় স্থানীয় তিন কন্যাশিশু শিশু লামিয়া, সুমাইয়া ও শাকিলা গোসল করতে নামে। তারা সাঁতার কাটে। সাঁতার কাটার পর হঠাৎ করে তিনজনই স্রোতে ভেসে যায়। দু’জন পারে উঠে এলেও শাকিলা উঠতে না পেরে নিখোঁজ হয়।

দেওয়ানগঞ্জ ফায়ার সাভিস স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, আমরা সন্ধ্যায় সংবাদ পেয়েছি। দেওয়ানগঞ্জে ডুবুরি না থাকায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। সকালে জামালপুর থেকে ডুবুরি যাবে। তখন নিখোঁজ শিশু শাকিলার অনুসন্ধান শুরু করা হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, শাকিলা নামের এক কন্যাশিশু নিখোঁজ হওয়ার তথ্য জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ

আপডেট সময় ১০:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬