ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজার থেকে টাপেন্টা বড়ি এবং ইজিয়াম ইনজেকশনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ৩ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৪০)। তিনি নালিতাবাড়ী উপজেলার বোনারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ ডিসেম্বর রাত সাড়ে ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আড়াইআনী বাজারস্থ সততা ড্রাগ হাউসের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ১২৩টি টাপেন্টা বড়ি, ৬০টি পেন্টাডল বড়ি, ১৬টি সেনটা বড়ি, ২৩৪টি ইজিয়াম ইনজেকশন, নগদ ৩২ হাজার ১০০ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৩:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০