ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, মা পলাতক

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর শহরের নওহাটা এলাকার একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৭ মাস বয়সী আরাফাত তাসিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মা নুরুন্নাহার পলাতক রয়েছে। ২ ডিসেম্বর সকালে বাড়ির পাশের ওই পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর শহরের নওহাটা এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির ৪ ছেলে-মেয়ে। এদের মধ্যে গত ৭ মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরাফাত তাসিনের জন্ম হয়। তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করে আসছিল। এক পর্যায়ে শিশু তাসিনকে তার মা সহ্য করতে পারছিল না। এ অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়–য়া বড় বোন শ্রাবণী ও স্কুলপড়ুয়া বোন লাবণীর কাছে বড় হতে থাকে। ২ ডিসেম্বর সকালে মা নুরুন্নাহার ও শিশু তাসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাসিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ওই সময় থেকে মা নুরুন্নাহারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তাসিনের বোন লাবনী জানায়, তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ছিল। রাতে ঠিক মতো ঘুমাতো না। এক সময় পাগলের মতো আচরণ করতে থাকে। এরপর থেকে ভাইয়ের দেখাশোনা সে ও তার বড় বোন করছিল। ২ ডিসেম্বর ভোর রাত থেকে তার মায়ের কোন সাড়াশব্দ পাচ্ছিল না। এছাড়া ভাই ভোরে কান্নাকাটি করলেও আজ কোন আওয়াজ না পাওয়ায় বাইরে গিয়ে খোঁজ করে সে। কিন্তু দুজনের কাউকেই না পেয়ে ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিবেশীরা পাশের পুকুরে ডুবন্ত অবস্থায় তাসিনের পা ভাসতে দেখে তাদের খবর দেয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, মা পলাতক

আপডেট সময় ০৫:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০