ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিজেদের করে নিল ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড। প্রথম ম্যাচে ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় পায় সফরকারীরা।

২৯ নভেম্বর পার্লের বোলান্ডপার্কে টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৬ উইকেটে ১৪৬ রানে ইনিংস গুটায় আফ্রিকা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ২৫ রান করে ইংল্যান্ড। লুঙ্গি এনগিডির শিকার হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করে ফেরেন জেসন রয়।

এরপর ২৫ রানের ব্যবধানে অন্য ওপেনার জস বাটলারকে (২২) ফেরান তাবরিজ শামসি। দক্ষিণ আফ্রিকান এই বাঁ-হাতি রিস্ট স্পিনারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে এরপর সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো (৩) ও বেন স্টোকস (১৬)।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করে যান ডেভিড মালান। ৪০ বলে সাত চার ও এক ছক্কায় ৫৫ রান করা মালানকে দ্বিতীয় শিকারে পরিণত করেন এনগিডি।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে স্যাম কারানকে সঙ্গে নিয়ে নির্ধারিত ওভারের ১ বল আগেই চার উইকেটের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইয়ন মরগান। ২০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৬/৬ (ডি কক ৩০, জর্জ লিন্ড ২৯, ভেন দার ডুসেন ২৫)।

ইংল্যান্ড: ১৯.৫ ওভারে ১৫০/৬ (ডেভিড মালান ৫৫, মরগান ২৬*, বাটলার ২২, বেন স্টোকস ১৬; তাবরিজ শামসি ৩/১৯, এনগিডি ২/৫১)।

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ডেভিড মালান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

আপডেট সময় ০২:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০