ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

সরিষাবাড়ীতে বিএনপির গাড়ির বহরে সন্ত্রাসী হামলা, ভাংচুর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রয়াত তিন বিএনপিনেতার কবর জিয়ারতের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিএনপি নেতা-কর্মীদের বহরের একটি প্রাইভেট কারসহ ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে। ১৫ নভেম্বর দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার অভিযোগ করে বলেন, তিনি ১৫ নভেম্বর দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহান মেম্বার ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মেম্বার এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম কেরানি প্রয়াত এই তিন নেতার কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারতের সময় ওই ইউনিয়নের কতিপয় সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের গাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। হামলা করে তারা ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার ও ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে বলে তিনি জানান।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা এই হামলা করেছে বলে সংবাদ সম্মলনে দাবি করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সাথে ফোনে বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গণির কাছে জানতে চাইলে তিনি ওই হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপির গাড়ির বহরে সন্ত্রাসী হামলা, ভাংচুর

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০