ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

মাস্ক না পরায় জামালপুর শহরে ২৯ ব্যক্তিকে জরিমানা

মাস্কপরা নিশ্চিত করতে জামালপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১২ নভেম্বর জামালপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় আইন অমান্য করে মাস্ক না পরার দায়ে ২৯ ব্যক্তিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের তিনজন নির্বাহী হাকিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বস্তরের মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে ১২ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও এনডিসি ইবনুল আবেদীন, নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান ও মাহবুবুল হাসান র‌্যাব ও পুলিশ ফোর্স নিয়ে জামালপুর শহরের প্রধান সড়কের ব্যস্ততম সকাল বাজার, তমালতলা মোড়, দয়াময়ী মোড় ও রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় মাস্ক না পরার দায়ে ব্যবসায়ী, ক্রেতা, অটোরিকশাচালক, যাত্রী, পথচারীসহ ২৯ ব্যক্তিকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সাথে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমরা জরিমানার দন্ডপ্রাপ্ত প্রত্যেককে একটি করে মাস্ক দেন এবং স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যিবিধি সম্পর্কে সচেতন করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মাঝে মাস্ক পরার হিড়িক পড়ে যায়।

এ সময় নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্কপরা নিশ্চিত করতে জেলায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মাস্ক না পরায় জামালপুর শহরে ২৯ ব্যক্তিকে জরিমানা

আপডেট সময় ১১:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০