ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪। ২৭ অক্টোবর সন্ধ্যায় পৌর এলাকার শিমলা আলতা সিনেমা হল চত্বর সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়ক থেকে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। ২৮ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আজাহার সরকারের ছেলে রাসেল সরকার (৩৫) ও পৌরসভার আলতা সিনেমা হল চত্বর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মাফিজুল ইসলাম (৩৯)।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১)-এর আভিযানিক দল ২৭ অক্টোবর সন্ধ্যায় আলতা হল এলাকায় অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী রাসেল সরকার ও মাফিজুল ইসলাম মাদক নিয়ে বিক্রির জন্য আলতা সিনেমা হল চত্বর এলাকার প্রধান সড়কে বের হন। সন্দেহ হলে তাদেরকে শরীর তল্লাশী চালালে ১০০টি ইয়াবা পাওয়া যায়। পরে মাদকসহ তাদের দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন এ প্রতিবেদককে জানান, জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১)- এর নায়েব সুবেদার আফতাব উদ্দিন বাদী হয়ে ১০০টি ইয়াবাসহ দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করেছেন। ২৮ অক্টোবর সকালে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী আটক

আপডেট সময় ১০:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০