ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুরের ৬৪ বিট পুলিশিং এ নারী নির্যাতন বিরোধী সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকালে জেলার সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর ৬৪টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।

এর আগে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এ কর্মসূচির উদ্বোধন করেন। সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর কাজী মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ দিন সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ৬৪ বিট পুলিশিং এ নারী নির্যাতন বিরোধী সমাবেশ

আপডেট সময় ০৭:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০