ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিহত দুই শিশুর স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর বিকেলে পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের জমির উদ্দিনের মেয়ের ঘরের দুই নাতিন শাম্মি আক্তার (৬) ও মো. সামি (৫)। জমির উদ্দিনের দুই মেয়ে লাকি বেগম মৃত শাম্মি আক্তারের মা ও র্স্বনা খাতুন মৃত সামি’র মা। শাম্মি ও সামি তারা দুজন মায়ের সাথে কয়েক দিন আগে নানা জমির উদ্দিনের বাড়ি বেড়াতে আসে। ১৪ অক্টোবর বিকালে জমির উদ্দিনের বসত বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন এলোপাথারীভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে পানিতে নেমে তল্লাশি চালায়। এসময় পুকুরের এক কিনারায় পানি নিচে তলিয়ে থাকা দুই খালাতো ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে।

একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের শাহিন মিয়ার মেয়ে শাম্মি আক্তার এবং পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ্র খালি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. সামি।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, মৃত শিশু দুটির মা দুই বোন স্বর্ণা ও লাকি বেগম কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে। ১৪ অক্টোবর বিকালে পুকুরে ডুবে শিশু দুটি মারা যায়। সন্ধার পরে লাশ দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সরিষাবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০