ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে অভিভাবক সমাবেশ

জামালপুরে শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে উন্নয়ন সংঘের উদ্যোগে অভিভাবক সমাবেশ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যের আলোকে এবং শিশুর প্রতি যৌন আক্রমণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে ১০ অক্টোবর জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক নারায়ন চন্দ্র দাস, মিনারা পারভীন, মনোয়ারা বেগম প্রমুখ।

উন্নয়ন সংঘ চাইল্ড সিটিতে বিকাল সাড়ে ৪টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি, পেশার শাতাধিক অভিভাবক অংশ নেন।

সমাবেশে বক্তারা জামালপুরসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইবুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিভাবকসহ সকল পর্যায়ে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ প্রচলিত আইনের কার্যকর ভূমিকা রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। করোনা সংক্রমণের কারণে সমাবেশে কোনো শিশুকে রাখা হয় নি।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে অভিভাবক সমাবেশ

আপডেট সময় ০৯:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০