ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ধনাকুশা বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও সহকারী প্রধান শিক্ষক মো. হাবিল উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, বিভিন্ন রকম দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মাঠে নেমেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের তদন্ত দল।

দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজহারুল হক ৩০ সেপ্টেম্বর সকালে সরজমিনে আসেন বিদ্যালয় পরিদর্শনে এবং দুর্নীতির বিষয়ে তদন্ত করতে। এ নিয়ে প্রশাসনিক তদন্ত কমিটির একটি দল বৈঠক করেন।

তদন্ত দলের প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজহারুল হক বলেন, স্থানীয়দের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগটি স্থানীয়ভাবে সমাধান এবং প্রতিষ্ঠান কোনো অর্থ পাওনা বা ভুয়া বিল ভাউচার করে থাকলে তা আগামী ১৫ দিনের মধ্যে সমাধান করার জন্য সময় দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতার জেরে তারা আমাকে হয়রানি ও মানহানি করার জন্যই এই অভিযোগটি দায়ের করেন। স্কুলের আর্থিক লেনদেনের সমস্ত হিসাব নিকাশ আমার কাছে আছে। হিসাবের কোনো গড়মিল নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ধনাকুশা বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত

আপডেট সময় ১০:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০