ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪ জন মাদকসক্তকে সাজা

সাজাপ্রাপ্ত চার মাদকাসক্ত। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন করার অপরাধে চারজনের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ জরিমানা ও অনাদায়ে আরও একদিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১৪ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রওজাতুন জান্নাতের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় চারজনের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও একদিনের কারাদন্ড দেন নির্বাহী হাকিম রওজাতুন জান্নাত।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া এলাকার মো. সালামের ছেলে মো. আসিকুর রহমান ওরফে আসিক (২৩), জহিরুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (১৮), শরীফের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও দড়িপাড়ার মজনু শেখের ছেলে মো. ফনি (১৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪ জন মাদকসক্তকে সাজা

আপডেট সময় ১০:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০