ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

পেঁয়াজ : জামালপুরে পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় জামালপুরেও পেঁয়াজের দাম রাতারাতি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন ১৬ সেপ্টেম্বর সকালে জামালপুর সদরের নান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় নান্দিনা বাজারের ব্যবসায়ী স্বপন হোসেন ও আবু বক্কর সিদ্দিকি তাদের দোকানে প্রতিকেজি পেঁয়াজ ৭৫ টাকা করে বিক্রি করছিলেন।

পরে নির্বাহী হাকিম ফরিদা ইয়াছমিন সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী স্বপন হোসেনকে ১০ হাজার টাকা এবং আবু বক্কর সিদ্দিকিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি পান।

একই দিন দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া কাঁচাবাজারে অভিযান চালান জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। সেই বাজারেও ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল।

এ সময় অভিযানে থাকা নির্বাহী হাকিম মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী শফিকুল ইসলাম, মো. দিদারুল আলম ও আব্দুল জলিল প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। তারা জরিমানার টাকা পরিশোধ করে ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি পান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

পেঁয়াজ : জামালপুরে পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০