ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে পাহাড়ী ঢল বিপদসীমা ছুঁয়েছে চেল্লাখালী নদীর পানি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ আগস্ট দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জিয়াসমিন খাতুন জানান, ওই নদীর পানি বিপদসীমার শূন্য দশমিক নয় ছয় (০.৯৬) মিটার উপর দিয়ে যাচ্ছে।

উপজেলার বাগেরভিটা ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, এর আগে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চেল্লাখালী নদীর দুটি বাঁধের অংশে ভাঙন দেখা দেয়। একটি চেল্লাখালী স্কুল ঘরের কাছাকাছি আর অন্যটি সন্ন্যাসীভিটার পশ্চিমপাড়ে। ওই সময় সেখানকার দুটি স্কুল ভবন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কিছু বালুর বস্তা ফেলে। কিন্তু সন্ন্যাসীভিটায় কোন কাজ করা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এবার পানির তীব্রতা খুব বেশী হয় তাহলে ওই দুটি বাঁধ এবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নদী গর্ভে বিলীন হতে পারে। এছাড়া সন্যাসীভিটার আংশিক, পাঁচগাঁও, দোহারীয়াপাড়া, সন্নাসীভিটা পশ্চিমপাড়সহ আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সাথে কথা বলবেন বলে জানান।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জানান, চেল্লাখালী নদীর পানি বাড়লেও ব্রহ্মপুত্র, ভোগাই ও নাকুগাঁও নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

শেরপুরে পাহাড়ী ঢল বিপদসীমা ছুঁয়েছে চেল্লাখালী নদীর পানি

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০