ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরে বাস ও ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ডাব বিক্রেতার মৃত্যু

বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে ঢাকা-শেরপুর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। ছবি : বাংলাচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে বাস ও ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোস্তাক নামে এক ডাব বিক্রেতার মৃত্যু হয়েছে। ১০ আগস্ট সকালে সদর উপজেলার তারাকান্দি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক ওই ভ্যানের চালক ও স্থানীয় ফারুক মিয়ার ছেলে।

এ ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে ঢাকা-শেরপুর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা পরিবহণ তারাকান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভ্যান চালক মোস্তাক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ সেখানে গিয়ে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নকলা থানা পুলিশ তা আটক করতে সক্ষম হয়। কিন্তু বাস চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বাস ও ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ডাব বিক্রেতার মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০