ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু, নতুন আক্রান্ত ১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

টানা পাঁচদিন নমুনা পরীক্ষা বন্ধ থাকার পর ৩১ জুলাই থেকে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এই দিনে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ছয় বছরের শিশুসহ এক দম্পতি, স্বাস্থ্যকর্মী, ব্র্যাককর্মী, গৃহিনী ও সাধারণ শ্রেণির মানুষ রয়েছেন। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ৩১ জুলাই জামালপুর জেলার ৯৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় সাতজনের এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ ফল আসে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় রয়েছেন আটজন ছয়জন, সরিষাবাড়ীতে তিনজন, ইসলামপুরে ও দেওয়ানগঞ্জে রয়েছেন একজন করে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছে।

৩১ জুলাই জামালপুর সদরে নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে জামালপুর শহরের ফুলবাড়িয়া পিটিআই গেট এলাকায় কলেজশিক্ষক দম্পতি ও তাদের ছয় মাস বয়সের ছেলে, শহরের বেলটিয়া এলাকায় ব্র্যাক কর্মচারী, বেলটিয়া কামিল মাদরাসার একজন শিক্ষক, জামালপুর সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী, পল্লীবিদ্যুৎ সমিতির চারমাসের অন্ত:সত্ত্বা একজন নারী কর্মচারী ও শহরের নয়াপাড়া এলাকায় একজন গৃহিনী রয়েছেন।

এছাড়া জেলার ইসলামপুর পৌরসভার ভেঙ্গুরা এলাকায় একজন গৃহিনী, দেওয়ানগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একজন কর্মচারী এবং সরিষাবাড়ী উপজেলায় থানার একজন উপ-পরিদর্শক (এসআই), আওনা ইউনিয়নের দুলভিটি এলাকায় একজন গৃহিনী ও সাতপোয়া ইউনিয়নের চরনান্দিনা এলাকায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, ৩১ জুলাই নতুন করে শনাক্ত ব্যক্তিরাসহ এ পর্যন্ত জামালপুর জেলায় মোট ৯১৬ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭১৭ জন। মারা গেছেন ১৪ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু, নতুন আক্রান্ত ১৩

আপডেট সময় ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০