ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দিগপাইতে র‌্যাবের অভিযানে ১৪টি টাপেন্টাসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি মো. রাশেদ আহম্মেদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপশহর এলাকা থেকে ১৪টি টাপেন্টা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ১৪ জুলাই বেলা পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. রাশেদ আহম্মেদ (৩৩)। তিনি সরিষাবাড়ী উপজেলার উচ্চ গ্রামের মৃত সবুর মন্ডলের ছেলে।

জানা গেছে, র‌্যাব জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জুলাই বেলা পৌনে তিনটার দিকে সদর উপজেলার দিগপাইত উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার জেরিন মেডিসিন কর্ণারের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. রাশেদ আহম্মেদকে আটক করা হয়।

মাদক কারবারির কাছ থেকে ১৪টি উৎপাদন ও বিপণন নিষিদ্ধ মাদক টাপেন্টা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। বড়িগুলোর আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা মাত্র।

মাদক কারবারি মো. রাশেদ আহম্মেদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দিগপাইতে র‌্যাবের অভিযানে ১৪টি টাপেন্টাসহ এক কারবারি আটক

আপডেট সময় ১১:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০