ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর পূর্বপাড়া গ্রামে নিহত ইজিাবাইক চালকের মরদেহ দেখতে ভিড় করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হাফিজ মিয়া (৩০) নামে এক অটোবাইকচালককে শ্বাসরোধে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। ২০ জুন সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর পূর্বপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাশঁনিয়োগি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে হাফিজ মিয়া। তিনি দুই সন্তানের বাবা। হাফিজ মিয়া ১৯ জুন রাত ৯টায় অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। ২০ জুন সকালে পরিবারের লোকজন জানতে পারেন ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রামে পাটক্ষেতের পাশে হাফিজ মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পান তারা। এ হত্যাকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ২০ জুন সকাল ১০টায় সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা হাসনা বেগম এ প্রতিবেদককে জানান, হাফিজ রাতে বাড়িতে খেয়ে অটোবাইক নিয়ে বের হয়ে বাড়িতে আর ফিরে নাই। সকালে খবর আসে আমার ছেলেকে হত্যা করে অটোবাইকটি নিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জোয়াহের হোসেন খান এ প্রতিবেদককে জানান, হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

আপডেট সময় ১০:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০