ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

বাঁশচড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুর রহমান সাদিক নামের পাঁচ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ জুন দুপুরে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশচড়া গ্রামের কৃষক ইজ্জত আলীর ছেলে সে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার বাঁশচড়া গ্রামের কৃষক মো. ইজ্জত আলীর তালাকপ্রাপ্ত স্ত্রী সুবর্ণা তার একমাত্র সন্তান সাদিককে নিয়ে পাশের বটতলা গ্রামে বাবার বাড়িতে থাকেন। তালাক হলেও ছেলে সাদিকের বরণপোষণ দিতেন ইজ্জত আলী। ১৭ জুন বেলা ১২টার দিকে সুবর্ণা বটতলা গ্রামে তার বাবার বাড়ি থেকে সাদিককে নিয়ে স্থানীয় রাস্তায় হেটে বাঁশচড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে একটি পুকুরপাড়ের কাছে সাদিককে রাস্তায় দাঁড় করিয়ে রেখে পাশের বাড়িতে যান প্রস্রাব করতে। ফিরে গিয়ে দেখেন সাদিক নেই। স্থানীয় এক ছেলে তাকে জানায় একটি শিশু পুকুরে পড়ে যেতে সে দূর থেকে দেখেছে। পরে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে মৃত অবস্থায় শিশু সাদিককে উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, শিশু সাদিকের মরদেহ তার নানাবাড়ির স্বজনরা নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাঁশচড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০