ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নতুন করোনায় আক্রান্ত ৪, জেলায় মোট ২৪৪    

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১ জুন ছয়তলা একটি আবাসিক ভবনের একই পরিবারের তিনজনসহ নতুন করে আরও চারজন করোনার রোগী শনাক্ত হয়েছে। একই পরিবারের স্বামী, স্ত্রী ও মা জামালপুর শহরের বানাকুড়া এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবনের বাসিন্দা এবং অপরজন শহরের বোসপাড়া এলাকার একজন মাইক ব্যবসায়ী। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জামালপুর সদরের ইউএইচএফপিও এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ১ জুন ময়মনসিংহের পিসিআর ল্যাবে জামালপুর জেলার ৬৫টি নমুনা পরীক্ষায় চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত এই চারজনের মধ্যে জামালপুর শহরের বোসপাড়া এলাকার একজন মাইক ব্যবসায়ী (৫৫) এবং শহরের বানাকুড়া এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলার ফ্লাটের একই পরিবারের তিনজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বানাকুড়া এলাকার ওই ভবনের বাসিন্দা ৪০ বছর বয়সের গৃহকর্তা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদের আগে ঢাকা থেকে বাসায় আসেন তিনি। তখন তার জ্বর ও গলাব্যথার উপসর্গ থাকায় গত ২৮ মে স্বেচ্ছায় তিনিসহ স্ত্রী (৩০), শিশু বয়সের দুই ছেলে-মেয়ে ও মা (৫৫) এই পাঁচজনের নমুনা পরীক্ষা করাতে দেন। ১ জুন আসা প্রতিবেদনে ওই গৃহকর্তা, স্ত্রী ও মায়ের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে ১ জুন রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের খোঁজ করে আইসোলেশনে রাখার প্রক্রিয়া করতে গিয়ে জানতে পারেন ওই গৃহকর্তা নমুনা দেওয়ার পর একা ঢাকায় চলে গেছেন। তার দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে পরে তার সন্ধান পাওয়া যায়। তিনি ঢাকায় রাজারবাগে তার নিজ বাসায় অবস্থান করছেন। জামালপুর শহরের বানাকুড়া এলাকায় ওই ছয়তলা ভবনে ২৪টি পরিবার বসবাস করে। ওই ভবনের একই পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। ওই গৃহকর্তা ঢাকায় তার বাসায় এবং তার স্ত্রী ও মা জামালপুরে নিজেদের ফ্লাটে আইসোলেশনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় ছয়তলা ওই ভবনটি লকডাউন করার প্রক্রিয়া চলছে বলে সূত্র নিশ্চিত করেছে।

জামালপুর সদরের ইউএইচএফপিও চিকিৎসক মো. লুৎফর রহমান এ প্রতিবেদককে জানান, ১ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়া চারজনের করোনার উপসর্গ স্বাভাবিক থাকায় তাদেরকে হোম আইসোলেশনে রাখা হচ্ছে। একই পরিবারের তিনজনের মধ্যে ওই পরিবারের গৃহকর্তা ঢাকায় রাজারবাগে তার বাসায় অবস্থান করায় তাকে সেখানেই আইসোলেশনে রাখা হচ্ছে। এছাড়া তার স্ত্রী ও মাকে শহরের বানাকুড়ায় তাদের ফ্ল্যাটেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। ওই ভবনের বাসিন্দা ও আশপাশের বাসিন্দাদের করোনা থেকে সুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে ২ জুন ওই ভবনটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নতুন করোনায় আক্রান্ত ৪, জেলায় মোট ২৪৪    

আপডেট সময় ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০