ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

জামালপুরে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ মার্চ জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।

জানা গেছে, দিবসটি উপলক্ষে ১৭ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফৌজদারী মোড়ে ১০০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। ভোরে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পরিষদ, জামালপুর পৌরসভা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সংঘ, জামালপুর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

এছাড়াও সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের নিয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০