ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া পাইকারবাড়ী এলাকায় ১৪ মার্চ সন্ধ্যায় অভিযান চালিয়ে আটটি ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদর উপজেলার মহনপুর নয়াপাড়া গ্রামের মো. সুজেল হকের ছেলে মো. সাইদুর রহমান আকাশ (১৮) ও খড়খড়িয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মো. নাসির আহমেদ নয়ন (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মার্চ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া পাইকারবাড়ী মোড়ে সাদ্দাম স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আটটি ইয়াবা বড়িসহ মাদক কারবারি মো. সাইদুর রহমান আকাশ ও মো. নাসির আহমেদ নয়নকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০