ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে খাজার বশির ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ১ম বর্ষের পাঠদান শুরু

বকশীগঞ্জে খাজার বশির ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ১ম বর্ষের পাঠদান শুরু উপলক্ষে দোয়ায় অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোড় নতুন বাজার এলাকায় প্রতিষ্ঠিত হযরত খাজার বশির ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারবছর মেয়াদী (ডিএএমএস) ১ম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান শুরু করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি দুপুরে হযরত খাজা গরীবে নেওয়াজ হাফেজিয়া (সুন্নী) আলিয়া মাদরাসার সভা কক্ষে পাঠদান শুরু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান। এতে উদ্বোধক ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

এ সময় মোমেনশাহী আয়ুবেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক কৃষ্ণ রায়, হযরত খাজার বশির ইউনানী আয়ুবেদিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ চিকিৎসক খাজা নাসীরুল্লাহ, মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (আইন) তালুকদার শামীম ওয়াহিদসহ কলেজের প্রভাষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজমীরগঞ্জ দরবার শরীফের জাকিরগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এই কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে খাজার বশির ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ১ম বর্ষের পাঠদান শুরু

আপডেট সময় ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০