ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দেশে ফিরেছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের বীর সদস্যরা দেশে ফিরেছেন। ১২ ফেব্রুয়ারি বিকেলে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

ফুলের তোড়া নিয়ে বিমান বন্দরে তরুণ টাইগারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

জাতীয় বীরদের বরণ করে নেয়ার সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘ আমাদের দেশের খেলাধুলার ইতিহাসে এটি সেরা অর্জন। ছেলেরা যে অর্জন বয়ে নিয়ে এনেছে তা নিয়ে আমরা গর্বিত। তারা গোটা জাতিকে গৌরবান্বিত করেছে। আশা করি দলটি দেশের জন্য আরো সফলতা বইয়ে আনবে।’

পরে মোটর শোভাযাত্রা সহকারে যুব দলকে বিমান বন্দর থেকে নিয়ে আসা হয় হোম অব ক্রিকেট শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় বিপুল সংখ্যক সমর্থক ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।

পরিকল্পনা অনুযায়ী আজ রাতে দলের বেশীরভাগ সদস্য মাঠ সংলগ্ন একাডেমিতে রাত্রি যাপন করবেন। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে তারা সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করবেন।

দক্ষিন আফ্রিকায় ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির নেতৃত্বে টুর্নামেন্টের ২২ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপা জয় করল বাংলাদেশ। ফাইনালে তীব্র চাপকে সংবরণ করে অপরাজিত ৪৩ রান সংগ্রহের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন বাংলাদেশকে। এটি হচ্ছে ক্রিকেটের যে কোন পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা।

রাসেল বলেন,‘ এই দলটিকে আমাদের ভালভাবে পরিচর্যা করতে হবে। তাদের মধ্যে যে মেধা রয়েছে তার প্রমাণ দিয়েছে। এখন তাদেরকে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশে ফিরেছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা

আপডেট সময় ০৮:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০