ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রয়াত ফটো সাংবাদিক কানুকে সাংবাদিকদের শ্রদ্ধা

জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অজিত সোম কানুকে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রয়াত জামালপুরের প্রবীণ প্রখ্যাত ফটো সাংবাদিক অজিত সোম কানুকে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য সাংবাদিকরা। ৮ জানুয়ারি রাতে অজিত সোম কানুর মরদেহ জামালপুর প্রেসক্লাবের সামনে আনা হলে তখন তাকে শ্রদ্ধা জানানো হয়।

জামালপুর প্রেসক্লাবের সদস্য ও সাবেক সহসভাপতি ফটো সাংবাদিক অজিত সোম কানুর মরদেহ ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টায় জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য ও সাংবাদিকবৃন্দ অজিত সোম কানুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অজিত সোম কানুকে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানার নেতৃত্বে ক্লাবটির সকল কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ অজিত সোম কানুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা শাখার কর্মকর্তা ও সদস্যরাও পুষ্পস্তবক দিয়ে অজিত সোম কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রাতেই জামালপুর মহাশ্মশানে ফটো সাংবাদিক অজিত সোম কানুর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ৮ জানুয়ারি অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রয়াত ফটো সাংবাদিক কানুকে সাংবাদিকদের শ্রদ্ধা

আপডেট সময় ১০:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০