ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রখ্যাত ফটো সাংবাদিক অজিত সোম কানু আর নেই

অজিত কুমার সোম কানু

অজিত কুমার সোম কানু

॥ শোয়েব হোসেন ॥
জামালপুরের প্রখ্যাত ফটো সাংবাদিক অজিত কুমার সোম কানু আর নেই। ৮ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সাংবাদিক অজিত কুমার সোম কানু ১৯৪০ সালের ১৪ আগস্ট শহরের আমলাপাড়ার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা স্বর্গীয় দেবেন্দ্র কুমার সোম। তাঁর পরিবারটি ছিল পুরোপুরি একটি শিল্পী পরিবার। কানু’দার কণিষ্ঠ ভাই বীরেন সোম দেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী। তাঁর ছেলে বিশ্বজিত সোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নিয়েছেন। চিত্রশিল্পী বিশ্বজিত সোম বর্তমানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনিও ইতিমধ্যে তার কাজের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন।

জামালপুরবাসীর কাছে অজিত সোম কানু পরিচিত ছিলেন কানু’দা নামে। ১৯৫৬ সালে মেট্টিক পাশ করার ২ বছর আগে ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময়েই শখের বশে ক্যামেরা হাতে তুলে নেন কানু’দা। ১৯৬২ সালে ইত্তেফাকে ছাপা হওয়া ‘ঝরাপাতার গান’ নামে কানু’দার একটি ফটোফিচার ব্যাপক আলোড়ন তুলে। চৈত্রমাসে পাতা ঝরে যাওয়া এক পত্র পল্লবহীন শীর্ণ এক বটবৃক্ষের ছবি। ‘ঝরাপাতার গান’ নামে আবেগময় ধূসর ক্যাপশনে ছাপা হয় ইত্তেফাকে কানু’দার নামে। ছবির ক্যাপশন লিখেছিলেন প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী নিজে। ইত্তেফাক ছাড়াও আজাদ, মিল্লাত, সংবাদে কানু’দার প্রচুর ছবি ছাপা হয়েছে। সে সময়ের স্থানীয় সাংবাদিকরা কানু’দার ছবির উপর নির্ভরশীল ছিল। শহীদ সাংবাদিক আহসান উল্লাহ, সুরুজ চৌধুরী কানু’দার নিকট থেকে প্রয়োজনীয় ছবি নিতেন। ’৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্ত ফ্রন্টের নির্বাচন, আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যূত্থান, ’৭০ এর নির্বাচন, ’৭১ এর স্বাধীনতা যুদ্ধ প্রতিটি ইতিহাসের প্রত্যক্ষ স্বাক্ষী কানু’দা ইতিহাসের সব খ্যাতিমান ব্যক্তিত্বের ছবি তুলেছেন, দেখেছেন খুব কাছ থেকে। ’৫৪ সালে নির্বাচনী প্রচারে শেরে বাংলা একে ফজলুল হক জামালপুর এলে কানু’দা তার ছবি তুলেন। ব্যক্তিগতভাবে কানু’দা পরিচিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ইতিহাসের সব ডাকসাইটে নেতার সাথে।

কিছুদিন আগেও জামালপুরের কর্মরত সংবাদকর্মীরা পুরোপুরি কানু’দার উপর নির্ভরশীল ছিল। ফটো সাংবাদিক কানু’দা অনেকটা বিনে পয়সায় সাংবাদিকদের ছবি দিতেন। তাই সাংবাদিকরা আজীবন গভীর ঋণে দায়বদ্ধ থাকবেন কানু’দার নিকট। মৃত্যুকালে অজিত সোম কানু এক ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তথ্য সূত্র : অজিত সোম কানুকে নিয়ে জামালপুরের প্রয়াত সাংবাদিক শফিক জামানের লেখা থেকে সংগৃহিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

প্রখ্যাত ফটো সাংবাদিক অজিত সোম কানু আর নেই

আপডেট সময় ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০