ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

সাংবাদিক শেলু আকন্দকে নির্যাতনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক শেলু আকন্দকে নির্যাতনকারী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে সাংবাদিক শেলু আকন্দের ওপর বর্বরোচিত হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ ডিসেম্বর দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জামালপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংবাদিক সুশান্ত কানু, মো. নুরুল হক, জাহিদ হাবিব, মোস্তফা বাবুল, সাযযাদ আনসারী, আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর সেলিম, মোস্তফা মনজু, সৈয়দ শওকত জামান, শিলা আহাম্মেদ, জাকারিয়া জাহাঙ্গীর, আবু সায়েম সাদাত উল করিম, মাসুদুর রহমান মাসুদ, নিপুন জাকারিয়া, আতিকুল ইসলাম রোকন, নির্যাতিত সাংবাদিক শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন আকন্দ প্রমুখ।

বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ হামলার সাথে জড়িত পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে কাউন্সিলর পদ থেকে অব্যাহতি ও শহর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার, তার ছেলে রাকিবুল ইসলাম খান রাকিবকে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক পদ থেকে বহিষ্কারের দাবি জানান সাংবাদিকরা। একই সাথে হাসানুজ্জামান খান রুনুসহ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে ২২ ডিসেম্বর দুপুরে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

উল্লেখ, জামালপুরের স্থানীয় দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য শেলু আকন্দ ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় দায়ের করা মামলার আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম খান রাকিবকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার অন্যতম আসামি পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, তুষার খান, তুহিন খান ও স্বজন খানসহ অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি

সাংবাদিক শেলু আকন্দকে নির্যাতনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯