ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সেই সাধনা সাময়িক বরখাস্ত

সানজিদা ইয়াসমিন সাধনাকে

সানজিদা ইয়াসমিন সাধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার প্রায় একমাস পর বহুল আলোচিত যৌন কেলেঙ্কারির ভিডিওর ওই নারী জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই কেলেঙ্কারির ঘটনায় গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২২ অক্টোবর অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছেন। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলারচিঠিডটকমকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছি। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব ফয়েজ আহম্মদের সই করা এক অফিস আদেশে সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি জামালপুরে থাকাকালে নিজ অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। গত ২২ আগস্ট এ সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হওয়ার পর আহমেদ কবিরকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সেই সাধনা সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৯:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯