ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাবিগুলো আনুষ্ঠানিকভাবে আসলে আলোচনা করা হবে : বিসিবি সিইও

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে খেলোয়াড়রা হঠাৎ করেই ধর্মঘটের ডাক দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, খেলোয়াড়দের কাছ থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোন দাবি দাওয়া পাইনি। দাবিগুলো আনুষ্ঠানিকভাবে পেলে আমরা সিদ্ধান্ত জানাবো।

দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২১ অক্টোবর দুপুরে মিরপুরের বিসিবির একাডেমী মাঠে সংবাদ সম্মেলন করে ১১ দফা জানান ক্রিকেটাররা।

১১ দফা দাবির মুখপাত্র হিসেবে ছিলেন টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটারদের প্রায় সবাই এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সাকিব বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিবে না ক্রিকেটাররা।’

চুক্তিভুক্ত খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো, খেলোয়াড়দের বেতন বৃদ্ধি, বিসিবির গ্রাউন্সম্যান থেকে শুরু করে অন্য বেতনভুক্ত কর্মীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি ১১ দফা দাবির মধ্যে রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ক্রিকেটে অনিয়ম ও দুর্নীতি অর্ন্তভুক্ত দাবিগুলোর মধ্যে।

তবে বয়সভিত্তিক খেলাগুলো ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলেও খেলোযাড়দের পক্ষ থেকে জানানো হয়।

এই ধর্মঘটের ফলে আসন্ন ভারত সফর অনিশ্চয়তার মুখে পড়ে গেল। নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বোর্ডের কাছে প্রস্তাব আসলে সেগুলো বিবেচনা করা হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

দাবিগুলো আনুষ্ঠানিকভাবে আসলে আলোচনা করা হবে : বিসিবি সিইও

আপডেট সময় ০৮:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯